নির্মাতা শংকরের ‘এনথিরান’ (বলিউডের হিন্দি ডাবিংয়ে ‘রোবট’) ছবিতে অভিনয় করেছিলেন মেগাস্টার রজনীকান্ত। ছবিটির সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক। সিক্যুয়ালে রজনীকান্তের বিপরীতে অ্যামি জ্যাকশন অভিনয় করতে পারেন এমনটা গুঞ্জণ শোনা যাচ্ছে। এবার জানা গেল, ছবিটিতে নাকি হলিউডের ‘টার্মিনেটর’ তারকা আর্নল্ড শোয়ার্জনেগার কাজ করতে যাচ্ছেন।
শোয়ার্জনেগার বলিউডের ছবিতে কাজ করবেন, এমন কথা বহুবারই আলোচনায় এসেছে। এবার খবর রটেছে ‘টার্মিনেটর’ তারকা শোয়ার্জনেগার ভারতের ‘মেগা স্টার’ রজনীকান্ত সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তামিল ছবি ‘এনথিরান’-এর সিক্যুয়েল ‘এনথিরান ২’ ছবিতে।
শুক্রবার দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারিতে শোয়ার্জনিগার ভারতে আসবেন। সেখানে ছবিটির শুটিংয়ের জন্য ২৫ দিন তিনি অবস্থান করবেন।
শোয়ার্জনেগার প্রসঙ্গে শংকর জানিয়েছেন, এর আগে হলিউডের তারকা আর্নল্ড শোয়ার্জনেগার ‘আই’ ছবির অডিও প্রকাশ অনুষ্ঠানে তামিল ছবিতে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। সে সময় ‘এনথিরান ২’ ছবির কাহিনি শুনে আর্নল্ড শোয়ার্জনগার পছন্ত করেছেন এবং সেখানে কাজ করতে রাজি হয়েছেন।
শংকর আরো জানিয়েছেন, ‘এনথিরান ২’ মূলত একটি সুপারহিরো ছবি। একই সঙ্গে ছবিটিতে ত্রিমুখী প্রেমও রয়েছে। রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটির কাহিনী নির্মাণ করা হয়েছে। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
