কুড়কুড়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপি করিম

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৯:০০
 
পেপসিকো'র জনপ্রিয় ব্র্যান্ড 'কুড়কুড়ে'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। খুব শিগগিরই অপি একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবেন কিভাবে কুড়কুড়ে ক্রাঞ্চের ম্যাজিক আর মসলাদার স্বাদ পুরো পরিবারকে একসঙ্গে মাতিয়ে তোলে।
 
কুড়কুড়ের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা জানাতে গিয়ে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপি করিম বলেন, "পেপসিকো'র ব্র্যান্ড কুড়কুড়ের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত এবং একই সঙ্গে সম্মানিত বোধ করছি। একটি পরিবারে একজন গৃহকর্ত্রী সবসময় চেষ্টা করেন কিভাবে পুরো পরিবার একসাথে একটা সুন্দর সময় কাটাতে পারে। কুড়কুড়ে'র ইয়ামি টেস্ট আর ক্রাঞ্চ সবাইকে শুধু একসাথেই করে না, আনন্দেও মাতিয়ে তোলে। তাই এই আয়োজনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকতে পেরে আমি ভীষণ এক্সাইটেড!"
 
বাংলাদেশের মানুষ পরিবারের সঙ্গে ফুর্তিতে ভরা মজাদার সময় কাটাতে পছন্দ করে। এ কারণেই বরাবরের মতো কুড়কুড়ে'র বর্তমান ক্যাম্পেইনটি সাজানো হয়েছে একটি পরিবারকে ঘিরেই। এই বিষয়ে কথা বলতে গিয়ে ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সিমিন হোসাইন জানান, 'পুরো পরিবারকে সঙ্গে নিয়ে উপভোগ্য সময় কাটাতে কুড়কুড়ে একটি পারফেক্ট স্ন্যাক হিসেবে সারাবিশ্বে জনপ্রিয়। এই অনন্য অনুভূতি টেলিভিশন কমার্শিয়ালের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে অপি করিমের মত প্রিয়মুখের কোন বিকল্প নেই। কনজ্যুমারদের পছন্দের বিভিন্ন স্বাদের কথা মাথায় রেখে কুড়কুড়ে বাজারে আসছে তিনটি লোভনীয় স্বাদে।'
 
IMG0
পেপসিকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার দর্পণ ভাশিষ্ঠা বলেছেন, 'অপি করিমকে কুড়কুড়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। কুড়কুড়ে সবসময়ই পরিবারকে প্রাধান্য দেয় এবং পরিবার থেকে গ্রাহকদের সঙ্গে একধরণের সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমে কুড়কুড়ে ব্র্যান্ড হিসেবে সবার প্রিয় হয়ে ওঠে। বিজ্ঞাপন চিত্রটি এমন একটি পারিবারিক পরিবেশ দ্বারা উপস্থাপন করা হয়েছে যেন আমরা প্রত্যেকে নিজেদের সাথে মিলিয়ে নিতে পারি। অপি করিমের সাবলীল ও প্রাণবন্ত অভিনয়ের কারণে বিজ্ঞাপনচিত্রটি প্রাণ পেয়েছে। এই প্রাণশক্তি ও ৩৬০ ডিগ্রি ইন্টিগ্রেটেড মার্কেটিং মিলিয়ে আশা করছি কুড়কুড়ে সবার কাছে অতি দ্রুত পৌঁছে যাবে।'
 
উল্লেখ্য, সারা বিশ্বে পেপসিকো’র অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড কুড়কুড়ে এখন টক-ঝাল-মিষ্টি, মাসালা মাঞ্চ এবং চিলি চটকা ফ্লেভারে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ঢাকা ও চট্টগ্রামসহ প্রধান শহরগুলোর রিটেইলার এবং কনভেনিয়েন্ট স্টোরগুলিতে যথাক্রমে ১০ টাকা, ২৫ টাকা এবং ৪৫ টাকা মূল্যে কুড়কুড়ে পাওয়া যাচ্ছে।