শারদীয় দুর্গোৎসবের প্রতীমা ভাঙচুর

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ২০:২৬
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রতীমা ভাঙচুর করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার রামপুর ইউনিয়নে মাধবপুর সাহাবাড়ি পূজামণ্ডপের প্রতীমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
 
পুজামণ্ডপ কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সাহা জানান, রাত দুইটায় ঘুমাতে যাওয়ার আগে  প্রতীমাগুলো অক্ষত অবস্থায় দেখে যান। ভোর সাড়ে পাঁচটায় হরে কৃষ্ণ সাহার স্ত্রী স্বরসতী সাহা প্রতীমাগুলি ভাঙ্গা অবস্থায় দেখতে পান এবং চিৎকার শুরু করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শের মাহমুদ মুরাদ, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
থানার ওসি জানান, পুজা মণ্ডপটি অরক্ষিত ছিল। অভ্যন্তরীণ কোন্দলেও এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।