গ্রাহকদের জন্য ভিডিও প্যাক নামের দারুণ সব ইন্টারনেট প্যাক নিয়ে এসেছে মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। এই প্যাক দিয়ে ইউটিউব ও পপকর্নলাইভ ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্টানটি।
এতে বলা হয়েছে, এই অফারে রয়েছে ১০ টাকায় তিন দিনের মেয়াদসহ ৭৫ মেগাবাইট থ্রিজি ইন্টারনেট, ৫০ টাকায় ৭ দিনের মেয়াদসহ ৪০০ মেগাবাইট থ্রিজি ইন্টারনেট, ১৩০ টাকায় ৩০ দিনের মেয়াদসহ ১ গিগাবাইট থ্রিজি ইন্টারনেট। ভিডিও প্যাকগুলো এয়ারটেল গ্রাহকদের ভিডিও ব্রাউজিং এ সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আশা করা হচ্ছে এই ভিডিও প্যাকগুলো গ্রাহকদের মাঝে সাড়া ফেলবে।
