শনিবার রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ওডেসার কাছে কৃষ্ণ সাগরে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
ওডেসা অঞ্চলের ডেপুটি গভর্নর ভোলোদিমির জেমাক বলেন, ঝড়ের কারণে নৌকাটি ডুবে যায়। নৌযানটিতে লাইফজ্যাকেট না থাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। জেমাক আরো জানান, দুর্ঘটনার সময় ইভোলগা নামের নৌযানটিতে ৩ জন ক্রুসহ ৩৬ জন আরোহী ছিল। বিকেল বেলা নৌকাটি ডুবে যায়। তিনি জানান, অবশিষ্ট যাত্রীর মধ্যে ১৮ জনকে শনিবার সন্ধ্যায় হাসপাতালে পাঠানো হয়েছে। অবকাঠামো মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। এটিতে মাত্র ১২ যাত্রী ও ৩ ক্রু আরোহনের অনুমোদন ছিল। প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক এই ঘটনা তদন্তে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। বাসস ও আরটি টাইমস।
