ঘরে-বাইরে দীপিকা পাড়ুকোন এখন ‘মাস্তানি’। পরিচালক সঞ্জয় লীলা বনশালীর আসন্ন ছবি ‘বাজিরাও মাস্তানি’তে দীপিকা মাস্তানি চরিত্রে অভিনয় করছেন। তাই গণমাধ্যমের সামনে নায়িকাকে দেখা যাচ্ছে সেই লুকেই।
সম্প্রতি ডিজাইনার অঞ্জু মোদির পোশাকে র্যাম্পে হেঁটেছেন দীপিকা। সেখানেও হাজির ছিলেন রাজকীয় পোশাকেই। শো-স্টপারকে দেখে মুগ্ধ উপস্থিত দর্শকরা। ছবিতেও পোশাকের দায়িত্বে ছিলেন অঞ্জু।
শনিবার নয়াদিল্লিতে ঐ ছবিরই ‘দিওয়ানি মস্তানি’ গান লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন নায়িকা। দীপিকার পাশাপাশি ছবিতে কাশীবাঈয়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর বাজিরাও হিসেবে পর্দায় রণবীর সিংহকে দেখবেন দর্শকরা।
১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘বাজিরাও মাস্তানি’। খবর: আনন্দবাজার।
