'প্রতিটি শিশুর জন্য নিরাপদ দেশ গড়ার কাজ করছে সরকার'

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৪:৫৬


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছেলেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, কেউ যেন শিশুদের নির্যাতন করতে না পারে সেজন্য যারা শিশুদের ওপর নির্যাতন করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য সুন্দর ভবিষ্যত গড়তে ১৫ আগস্টের খুনিদের বিচার করা একান্ত প্রয়োজন ছিল। আমরা তা করেছি।

তিনি বলেন, পঁচাত্তরের কালরাতে ঘাতকের বুলেট শিশু রাসেলকেও কেড়ে নেয়। বেঁচে থাকলে আজ রাসেলের বয়স হতো ৫১ বছর।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ সভার আয়োজন করে।