সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি নিয়েছে আদালত। রবিবার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এই সাক্ষ্য নেয়া হয়।
আদালতের পিপি মফুর আলী জানিয়েছেন, রাজন হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত এই মামলার ৩৬তম ও শেষ সাক্ষী। মোট ৩৮ জন সাক্ষী তালিকাভুক্ত থাকলেও অন্যরা আসেননি। তবে আদালত পর্যাপ্ত মনে করায় তাদের সাক্ষ্য আর নেয়া হবে না।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। মামলার মূল হোতা সৌদি আরবে বিদেশে পালিয়ে যান কামরুল। সেখারকার প্রবাসী বাংলাদেশিরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
