মিস আর্থের সেরা পাঁচে প্রিয়তি

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ২০:০৪
 
‘মিস আর্থ ২০১৬’ প্রতিযোগিতার সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আয়ারল্যান্ডের প্রতিযোগী মাকসুদা আকতার প্রিয়তি। নিজের ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময় রবিবার বিকালে জ্যামাইকার ‘গ্র্যান্ড প্লাটিনাম জ্যামাইকা রিসোর্ট অ্যান্ড স্পা’ নামের একটি অবকাশযাপন কেন্দ্রে সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে।
 
ফেসবুকে প্রিয়তি লিখেছেন, সী চ্যালেঞ্জ রাউন্ডের পর আমি সেরা পাঁচে জায়গা করে নিয়েছি, সাক্ষাত্​কারের বিষয়টা কঠিন ছিল, জাতীয় পোশাকের (আইরিশ সেলটিক রাজকুমারী) রাউন্ডটাও।
 
এর আগে ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ খেতাবপ্রাপ্ত জিতেছেন প্রিয়তি।