আড়াইহাজারে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে মোশাররফ (৩৪) নামক এক ইয়াবা ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেঢ মুহাম্মদ শরিফুল হক দিনগত শনিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সুলতান সাদী এলাকা থেকে ইয়াবা সেবন অবস্থায় হাতেনাতে পেয়ে এই সাজা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেঢ শরিফুল হক জানান—মোশাররফ দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
