অনেক কারণেই অনেক সময় বদলে ফেলতে হয় পুরনো ফোন। আর এই ফোন বদলে ফেলার পেছনে আবার অনেক সময়ই থাকে মজার কোন গল্প। এমনই সব গল্প নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল ফোন ব্রান্ড গোল্ডবার্গ। এই প্রতিযোগিতায় অংশ নিতে www.mainjinish.com ওয়েবসাইটে গিয়ে জানাতে হবে মোবাইল ফোন বদলে ফেলার পেছনের সব মজার ঘটনা।
প্রতিযোগিতায় অংশ নেয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর ২০১৫। সেরা গল্প বলিয়ে পাবেন গোল্ডবার্গের বিগ ব্যাটারি স্মার্টফোন আয়ন এনএলওয়ান স্মার্টফোন। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে গোল্ডবার্গ মোবাইলের ইউটিউব চ্যানেল (http://goo.gl/L9iQkS) থেকে।
