নিউইয়র্কের বিখ্যাত চ্যানেল স্টেশন এবিসি টাওয়ারে মাত্র কিছুদিন আগে অনুষ্ঠিত হয় বলিউডের চিত্রনায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার আমেরিকা অভিষেক খ্যাত টিভি সিরিজ ‘কুয়েন্টিকো’র প্রিমিয়ার। সেই অনুষ্ঠানেই বিশ্বের বিখ্যাত সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিউইয়র্কের সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক বাংলা সংবাদপত্র ‘আজকাল’-এর সম্পাদক-প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। ছবিতে সেই সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা চোপড়ার পাশে দেখা যাচ্ছে তাকে।
উল্লেখ্য, একই সাথে বাংলাদেশের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের বিনোদন সম্পাদকও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। টানা দু’দিন দুই দফা তানভীর তারেক সাক্ষাত্কার নিয়েছেন বলিউডের এই প্রখ্যাত অভিনেত্রীর। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সাক্ষাত্কারের বিস্তারিত প্রকাশ হবে আগামী ভিন্ন চোখে সংখ্যায়। একই সাথে ইত্তেফাকের পাঠকদেরকেও প্রিয়াঙ্কা চোপড়া তার লিখিত শুভেচ্ছা জানিয়েছেন। বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক ইত্তেফাকের পাতায়।
