আরও এক নবাগতাকে নিয়ে নীরব

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ০২:৫৯

নিজের ক্যারিয়ারে চলচ্চিত্রের সাথে কঠিন অধ্যাবসায়ই নীরবকে চলচ্চিত্র তারকা হিসেবে খ্যাতি দিয়েছে। এছাড়া নবাগতাদের সাথে নীরবের কাজের অভিজ্ঞতাও এখন রেকর্ড গড়ার পর্যায়ে। নীরবের হাত ধরে আমাদের চলচ্চিত্রাঙ্গনে

 
দু’জন নায়িকারও আবির্ভাব ঘটেছে। একজন অমৃতা খান, অন্যজন তানহা। নীরবের বিপরীতে অমৃতা খানের অভিষেক ঘটে ‘গেইম’ চলচ্চিত্রে। অন্যদিকে তানহা’র অভিষেক ঘটতে যাচ্ছে নীরবের বিপরীতে ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের মাধ্যমে। সুখবর এই যে, নীরবের হাত ধরে আরও এক নতুন নায়িকার অভিষেক হতে যাচ্ছে আমাদের চলচ্চিত্রাঙ্গনে। নাম তার পি জে হেলেন। সবাই তাকে হেলেন নামেই চেনেন কিছুটা।
 
নীরব বলেন, ‘আলী আজাদ ভাই অনেক সিনিয়র একজন চলচ্চিত্র নির্মাতা। কিন্তু তার গল্প ভাবনা বেশ যুগোপযোগী। তাই তার সঙ্গে কাজ করার ভীষণ আগ্রহ হয়েছে আমার। আর নতুন হিসেবে আমার মনে হয়েছে হেলেন অনেক ভালো করবে, তার মধ্যে সেই সম্ভাবনা আমি দেখেছি।’ পি জে হেলেন বলেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ নীরব ভাইয়ার কাছে। কারণ তিনিই আমাকে চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’
 
এদিকে নীরব খান অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র হচ্ছে আহমেদ আলীর ‘প্রবাসীর প্রেম’, সাইফ চন্দনের ‘টার্গেট’, মুহাম্মদ জাকির খানের ‘রাঙ্গা মন’, ওয়াকিল আহমেদের ‘লাভ ইন কোরিয়া’। উল্লেখ্য, আলী আজাদ এর আগে ‘নসিমন’, ‘ময়না মতির সংসার’, ‘তোমার আমার প্রেম’ নির্মাণ করেন।