ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ০৯:৪২


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলীয় শহরের একটি অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।

ফোর্ট মায়ার্সের পুলিশ বিভাগ রবিবার সোশ্যাল মিডিয়াতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার সকালেও ঐ বন্দুকধারীকে দেখা গেছে। অথচ পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায়, জোম্বিকান নামের ওই অনুষ্ঠানে ২০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছিলেন।

-রয়টার্স