ইন্দোনেশিয়ায় পাহাড়ে দাবানলে ৭অভিযাত্রী নিহত হয়েছেন। জাভা দ্বীপের লাওউ পর্বতে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কমকর্তারা জানান, এই ঘটনাটা অভিযাত্রীদের তৈরি করা আগুন থেকেই এই দাবানলের সৃষ্টি। ঠিক ভাবে আগুন নিভিয়ে দিতে না পারায় শুষ্ক আবহাওয়ায় সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ায় শুষ্ক মৌসুমে প্রায়ই দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। স্থানীয় দুর্যোগ কর্মকর্তা আগুং লুইস বলেন, এই এলাকা অভিযাত্রীদের জন্য নিষিদ্ধ কারণ এখানে আগেও দাবানলের ঘটনা ঘটেছে। এই অভিযাত্রীরা হয়তো ভিন্ন কোনো পথ দিয়ে এখানে এসেছে। গার্ডিয়ান।
