মোবাইল সেবার মান নিয়ে মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার বিকালে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে মোবাইল গ্রাহকদের কলড্রপ সমস্যাসহ অন্যান্য সেবার ভোগান্তি বিষয়ে আলোচনা হবে। এ বিষয়ে মোবাইল কোম্পানিগুলোকে নির্দেশনা দেবেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ মোট ছয়টি অপারেটর রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত আগস্ট শেষ নাগাদ ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে মানুষের হাতে থাকা মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে; ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া ৫ কোটি। বাংলাদেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা অগাস্ট শেষে ৫ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। তাদের গ্রাহকরাও কলড্রপসহ অন্যান্য সেবা নিয়ে অভিযোগ করে আসছেন।
