মিস আর্থ ২০১৬ প্রতিযোগিতায় তিনটি বিভাগে সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি। মিস কমপ্যাশনেট, মিস বেস্ট গাউন ও মিস ফিটনেস বিভাগে সেরার হাসি হেসেছেন তিনি।
সোমবার সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সমাপ্তি হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান প্রিয়তি। তিনি জানিয়েছেন, মিস আর্থ ২০১৬ এর চূড়ান্ত পর্ব মাত্র শেষ হয়েছে। আমি মিস কমপ্যাশনেট, মিস বেস্ট গাউন ও মিস ফিটনেসের পুরস্কার জিতেছি। ক্রাউন জিততে পারিনি!
IMG0
গত ১৩ অক্টোবর জ্যামাইকায় শুরু হয় ‘মিস আর্থ ২০১৬’। এ আসরে মিস আয়াল্যান্ড হিসেবে অংশ নিয়েছেন প্রিয়তি। গত বছর মিস আয়ারল্যান্ডের মুকুট ওঠে তার মাথায়। ফলে তিনি জায়গা করে নেন মিস আর্থ-এ।
ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে প্রিয়তি আয়ারল্যান্ডে চলে যান। তিনি পেশায় বৈমানিক হলেও এর পাশাপাশি মডেলিং করেন।
