‘মিথ্যা ও ভুল’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের বিরুদ্ধে মানহানি মামলা করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন। এই দুইটি গণমাধ্যমের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুইটি মামলা করা হয়েছে।
গ্রামীণ ফোনের একজন কর্মকর্তা সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন।
গ্রামীণ ফোনের আইনজীবী তানজীব উল আলম জানান, দুপুরে বিচারক শাহাদাত হোসেনের আদালতে শুনানির কথা রয়েছে।
তিনি বলেন, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে বিভিন্ন তারিখে ওই দুটি সংবাদ মাধ্যম গ্রামীণফোনের বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
