ফ্রিজের উপর বাবা রেখে গিয়েছিলেন গুলি ভরা পিস্তল। ঘটনাচক্রে সেটা দিয়ে শিশুসুলভ চোর-পুলিশ খেলতে গিয়ে নিজের ছয় বছর বয়সী শিশুর গুলিতে নিহত হয়েছে তার তিন বছর বয়সী ছোট ভাই।
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে গত শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। নিহত শিশুটির নাম এইয়ান সান্তিয়াগো। বড় শিশুটির নাম প্রকাশ করা হয়নি। এই ঘটনার পরে শিশুদের জীবন বিপন্ন করার অভিযোগে তাদের বাবা মাইকেল সান্টিয়াগোকে গ্রেফতার করেছে পুলিশ। অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খেতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শিশুদের পিতামহ ইসরায়েল লাসালে অশ্রুসজল চোখে স্থানীয় এক গণমাধ্যমে বলেন, সে (এইয়ান) দারুণ একটি শিশু ছিল, এটা মেনে নেওয়া যায় না। এইজন্যই মা বাবার বাড়িতে কখনো বন্দুক রাখা উচিত না। রয়টার্স।
