আইফোন সিক্সএস ও সিক্সএস প্লাস বাজারে আনছে রবি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৭:৩৫

নভেম্বরের শুরু থেকে আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন সিক্সএস ও আইফোন সিক্সএস প্লাস বাজারে আনছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, আগ্রহী ক্রেতারা ২৩ অক্টোবর থেকে www.robi.com.bd সাইটে ভিজিট করে নিবন্ধন করতে পারবেন। আইফোন সম্পর্কে বিস্তারিত: www.apple.com/iphone ঠিকানায়।