সালমানের বাগদানের খবর মিথ্যা!

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৭:৪৩
সালমান খানের বাগদানের খবরে পুরো বিশ্বজুড়ে তার সমর্থকদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু এই বলিউড মহাতারকার ছোট বোন অর্পিতা খান এই কথা উড়িয়ে দিয়ে বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত সব কথা বিশ্বাস করবেন না।
 
রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করছেন এবং তার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন বলে গণমাধ্যমে খবর বের হয়। লুলিয়ার মুখপাত্রর বরাত দিয়ে জানানো হয় , কাজের খাতিরেই রোমানিয়ায় থাকছেন লুলিয়া। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা। তবে এই খবরকে উড়িয়ে সালমানের আদরের ছোট বোন অর্পিতা খান শর্মা একটি পোস্টে বলেন, গণমাধ্যমে ও বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত সব খবর বিশ্বাস করবেন না। ডিসেম্বরের ২৭ তারিখ পঞ্চাশে পা দিতে যাওয়া সালমান ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাই ও সঙ্গীতা বিজলানির মত শীর্ষ নায়িকাদের সঙ্গে প্রেম করলেও এখনো বিয়ের গাটছড়া বাধতে পারেননি। হিন্দুস্তান টাইমস।