যুক্তরাজ্যে বার-রেস্টুরেন্ট খুললেন শায়েনা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৮:০০
 
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শায়েনা আমিন যুক্তরাজ্যে প্রবাসি জীবন যাপন করছেন। সম্প্রতি সেখানে ‘লা ফিয়েস্তা’ নামে একটি বার ও রেষ্টুরেন্ট খুলেছেন স্বামী মাসুদ রানার সাথে।
 
জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে রেস্টুরেন্টটি চালু হয়। প্রথম দিন থেকেই ভোজন রসিকদের উপচে পড়া ভিড় ছিলো। এ নিয়ে উচ্ছাস প্রকাশ করেন শায়না । রেস্টুরেন্টটির ভেতরের সকল নকশাই শায়নার স্বামী মাসুদ রানা করেছেন । গত বছর হঠাৎ করেই মিডিয়া থেকে দূরে সরে যান শায়না, তার পরপরই প্রেম, বিয়ে-সংসার নিয়ে বারবার খবরের শিরোনাম হন তিনি। গত এপ্রিলে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাসুদ রানাকে বিয়ে করে নতুন সংসার জীবন শুরু করেন।
 
উল্লেখ্য, বদরুল আনাম সৌদের 'ক্রস কানেকশন' নাটকের মাধ্যমে ২০০৬ সালে দিকে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন শায়না। তবে ২০১১ সালে 'এক জীবন' শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে জনপ্রিয়তা পান । বিজ্ঞাপন আর ছোটপর্দার পাশাপাশি ' মেহেরজান', 'পিতা' এবং 'পুত্র এখন পয়সাওয়ালা' শিরোনামে তিনটিতে চলচ্চিত্রে অভিনয়ও করেছেন শায়না।