মুক্তির তিন দিনেই দ্বিগুণ আয়!

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৮:১১
নারীবিদ্বেষী হিসেবে অভিহিত হওয়ার পরেও বেশ ভালোই ব্যবসা করছে পরিচালক লাভ রঞ্জনের পিয়ার কি পাঞ্চনামার দ্বিতীয় পর্ব। মাত্র ৯ কোটি রূপিতে নির্মিত এই সিনেমা মাত্র তিন দিনে আয় করেছে ২২.৪ কোটি রূপি।
 
 
২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমার মতো এবারও তিন তরুণের প্রেম ও তাদের প্রেমিকার যন্ত্রণা সহ্য করার গল্প নিয়েই তৈরি হয়েছে দ্বিতীয় পর্বটি। যদিও এবার পাত্রপাত্রীতে পরিবর্তন এসেছে। মুক্তি পাওয়ার তিনদিনের মধ্যেই খরচের দ্বিগুণ অর্থ তুলে ফেলেছে সিনেমাটি। বলিউডের আর্থিক বিশ্লেষক তারান আদর্শ একটি টুইটে সিনেমাটির তিন দিনের আয়ের হিসাব উপস্থাপন করে দেখান ৯ কোটি রূপিতে নির্মিত এই সিনেমার আয় এখন ২২.৪ কোটি রূপি। ভারত জুড়ে ১৪০০ সিনেমা হলে মুক্তি পাওয়া এই সিনেমার এই অর্জনকে অসাধারণ বলে অভিহিত করেছেন তিনি।হিন্দুস্তান টাইমস।