গাজীপুর মহানগরীর জাঝর পশ্চিম পাড়ার ধান ক্ষেত থেকে হাবিবুর রহমান (২৬) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর ডেগেরচালা এলাকার করিম উল্লাহর ছেলে। ডেগেরচালার একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা করতেন তিনি।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, হাবিবুর রবিবার রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরেননি। সোমবার সকাল ১১টার দিকে জাঝর এলাকার বিলের পাশে ধান ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় মামলা হয়েছে।
