করণ জহরের 'অ্যায়ে দিল হ্যা মুশকিল' ছবিতে অভিনয় করতে এখন ভিয়েনাতে আছেন ঐশ্বরিযা রাই বচ্চন ও রণবীর কাপুর। মা হওয়ার পর ঐশ্বরিয়ার কামব্যাক মুভি 'জাজবা'র সাফল্যের পর এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। জানা যাই, ঐশ্বরিযার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।
এ ছাড়াও আনুশকা শর্মা ও 'খুবসুরাত' খ্যাত অভিনেতা ফাওয়াদ খান এ ছবিতে আছেন। অবশ্য ঐশ্বরিয়ার সঙ্গে এটি সবারই প্রথম স্ক্রিন শেয়ার করা। এর আগে ছবির অনেকটা অংশ শুটিং হয়েছে লন্ডন এবং প্যারিসে, সেখানে রণবীর ও ফাওয়াদের সাথে আনুশকা অভিনয় করেছেন । শুটিং সেটে নীল ডেনিম এবং সাদা কোর্ট পরিহিত অ্যাশের ছবিও ইন্সটাগ্রামে পোষ্ট করেন রণবীর কপূর। সবকিছু ঠিক ঠাক থাকলে ২০১৬-র অক্টোবর মাসে রিলিজ হবে করণ জোহারের 'অ্যায়ে দিল হ্যায় মুশকিল'। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
