ফিলিপাইনে সোমবার দ্বিতীয় দিনের মতো টাইফুন কোপ্পু আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড়টির প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ঝড়ের আঘাতে কয়েক হাজার লোক সাময়িকভাবে গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয় পানিবন্দি মানুষরা বাড়ির ছাদে আটকা পড়েছে। তারা উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করছে।
এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্যোগপ্রবণ দ্বীপাঞ্চলে কোপ্পু চলতি বছরের দ্বিতীয় শক্তিশালী ঝড়। এতে ৬০ হাজারের বেশি লোক গৃহহারা হয়ে পড়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকালে পূর্বাঞ্চলীয় লুজন উপকূলে এ ঝড় আঘাত হানে। গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চলে এই দুর্যোগ ভারি বৃষ্টিপাতের সৃষ্টি করে।
