পশ্চিম ইউরোপে পৌঁছতে আটকে থাকা হাজার হাজার শরণার্থীর জন্য সার্বিয়া সংলগ্ন সীমান্ত খুলে দিয়েছে ক্রোয়েশিয়া। সীমান্ত খুলে দেয়ার আগে সার্বিয়ার বেরকাসভো গ্রামে প্রায় তিন হাজার মানুষ ঠান্ডা ও ভেজা আবহাওয়ার মধ্যে অপেক্ষমাণ ছিল। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা তাদের অবস্থাকে তখন 'শোচনীয়' বলে বর্ণনা করেছিল।
এছাড়াও আরো বহু মানুষ ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে আটকে রয়েছেন। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, শিশুসহ বেশ কয়েকশ মানুষ ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার অভিযোগ, ওই এলাকায় জরুরী জিনিসপত্রের সংকট রয়েছে।
IMG0
ক্রোয়েশিয়া তার সীমান্ত বন্ধ করে দেয়ায় মারাত্মক দুর্ভোগের মুখে রয়েছেন তারা। সীমান্ত পার হওয়ার সুযোগ সীমিত করে দেয়ায় বিরূপ আবহাওয়ার মধ্যে খোলা যায়গায় থাকতে বাধ্য হচ্ছেন শরণার্থীরা।
গত কয়েক মাসে কয়েক লাখ শরণার্থী তুরস্ক ও বলকান দেশগুলো পাড়ি দিয়ে জার্মানি, সুইডেন ও ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেছেন। এদের বেশিরভাগই সিরিয়া, আফ্রিকা ও আফগানিস্তান থেকে যাওয়া। সূত্র: বিবিসি
