রিয়াজের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১২:২১
 
অস্ত্রোপচারের পর নায়ক রিয়াজের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।
 
রাতে রাজধানী উত্তরায় মেহের আফরোজ শাওনের নির্মিতব্য ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং চলাকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রিয়াজ। তাত্ক্ষণিকভাবে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
 
হাসাপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, রিয়াজের হার্টে চারটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে রয়েছেন। তার অবস্থা এখন ভালোর দিকে।
 
দীর্ঘ বিরতির পর হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করছেন রিয়াজ। এখানে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি।