টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
মঙ্গলবার সকালে হাইকোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এই রিট দায়ের করা হয়।
এর আগে গত ১৮ অক্টোবর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর আপিলও খারিজ করা হয়।
গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
