দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ শালখুরিয়া ইউনিয়নের দলারদরগা বাজারে দোকানে চুরির ঘটনার মামলায় তিন নৈশ প্রহরীকে গ্রেফতার করে তিনদিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই আ. আজিজ জানান, উপজেলার দলারদরগা বাজারে মেসার্স কৃষি বিতান নামে একটি দোকান আছে। ওই দোকানে সিনজেনটা কোম্পানির ছত্রাক ও বালাই নাশক উপকরণ পরিবেশক করা হয় যার মালিক হুমায়ুন কবীর। রবিবার দিবাগত রাতে ওই দোকানের তালা ভেঙ্গে ১৫ লাখ ৬৩ হাজার ৪৯০ টাকার মালামাল ও নগদ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে পরিবেশক হুমায়ুন কবীর ওই বাজারের নৈশ প্রহরী বেড়ামালিয়া গ্রামের মনিরুল ইসলাম, জসিবর রহমান ও মনির মিয়াকে আটক করে থানায় সোপর্দ করে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।
