চাষী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ০১:৫৪

দেশের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। স্বাধীনতা যুদ্ধের পর তিনিই প্রথম নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিক্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। এরপর থেকে তিনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে দিয়ে গেছেন কালজয়ী বেশকিছু চলচ্চিত্র। চাষী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আগামী ২৩ অক্টোবর আয়োজন করা হয়েছে একটি স্মরণসভা।

 

এ বিষয়ে তার সহধর্মিনী মিসেস চাষী নজরুল ইসলাম বলেন, ‘আগামী ২৩ অক্টোবর চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মবার্ষিকী। আর এ উপলক্ষে এই দিনটিকে ঘিরে আমার পরিবারের পক্ষ থেকে বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে সকালে কোরআন তেলাওয়াত, তার কবর জিয়ারত ও বিকেল চারটায় তাকে নিয়ে একটি স্মরণসভা। আর স্মরণ সভাটি আমাদের নিজ বাড়িতেই অনুষ্ঠিত হবে। এরইমধ্যে আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।’