ভারতের তামিল নাড়ুতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। মঙ্গলবার রাতে তামিল নাড়ু প্রদেশের তিরুচে জেলায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে।
পুলিশ বলছে, নাগেরচলগামী বাসটি শামেয়াপুরমের মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিটিকে আঘাত করলে হতাহতের এই ঘটনা ঘটে।
আহতদের কাছাকাছি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
