স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের কূটনীতিকদের বৈঠক

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১২:১৪


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত চারটি দেশের শীর্ষ কূটনীতিকরা। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেন ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইললক বৈঠকে উপস্থিত ছিলেন।