আফগানিস্তানে তালেবান হামলায় ২২ পুলিশ নিহত

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১২:০০
আফগানের উত্তর-পশ্চিমাঞ্চলের ফারিয়াব প্রদেশে তালেবান জঙ্গিদের হাতে ২২ আফগান পুলিশ নিহত হয়েছে। সোমবারের এই ঘটনায় আরো আটজন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
 
ফারিয়াব প্রদেশের গভর্নর জাবার হাকবিন এএফপিকে বলেন, পুলিশ লাঘমান থেকে আলাফ সাফিদ যাওয়ার পথে তালেবান জঙ্গিদের আক্রমণের শিকার হয়। এতে ২২ জন পুলিশ শহীদ হয়। আটজন আহত হওয়ার পাশাপাশি সাতজনকে বন্দী হিসেবে ধরে নিয়েছে তালেবানরা। ১০ টি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানান। আফগানিস্তানে অবস্থানরত বিদেশি বাহিনীর বিমানবাহিনীর সাহায্য চাওয়া হলেও তারা অনেক দেরিতে আসে। এদিকে তালেবানরা ঘরমাচ জেলার একটি সামরিক ঘাঁটি অবরুদ্ধ করে রেখেছে। সেখানে কয়েক শত সৈন্য আটকা পড়েছে। নিউইয়র্ক টাইমস।