'নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক, তবে শঙ্কামুক্ত নয়'

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৬:৪০


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক হলেও এখনও যুক্তরাষ্ট্র শঙ্কামুক্ত নয়।

বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তবে, দুই বিদেশি খুনের ঘটনায় সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত।