প্রশান্ত মহাসাগরে ভানুয়াতুর অদূরে বুধবার ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোন সুনামি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি রাজধানী পোর্টভিলা থেকে প্রায় ১৩১ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্প বিশেষজ্ঞ ড্যান জ্যাকসন বার্তা সংস্থা এএফপিকে বলেন, সম্ভবত ভূমিকম্পটি অনুভূত হলেও এর দ্বারা কোন ক্ষতি হয়নি। বার্তা সংস্থাটিকে তিনি আরো জানান, বিগত ২০ বছরে ভানুয়াতুর আশপাশের এলাকায় ৭ মাত্রার ২৭টি ভূমিকম্প হয়েছে। তিনি আরো বলেন, এই অঞ্চলে এ ধরনের ভূমিকম্প সাধারণ ঘটনা। ভানুয়াতু ও সলোমন দ্বীপপুঞ্জের চারপাশের এলাকায় বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। বাসস।
