আরো কাছাকাছি রণবীর-দীপিকা, চিন্তিত ক্যাটরিনা?

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৩:০২
 
প্রেমের সম্পর্কের ভাঙন হলেও ‘তামাশা’ ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর। এই ছবি ঘিরেই নিজেদের দূরত্ব ঘুচিয়ে বেশ খানিকটা কাছে চলে এসেছেন তারা। আর তাতেই নাকি রাতের ঘুম চলে গেছে রণবীরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফের।
 
কিছুদিন আগেই ‘তামাশা’ ছবির ট্রেলর দেখে রণবীর ও দীপিকার প্রশংসা করেছেন রণবীরের মা নিতু সিং। তিনি বলেছিলেন, রণবীর ও দীপিকা দুজনের চোখ ধাঁধানো কেমিস্ট্রিতে তিনি মুগ্ধ। এখন বিষয় হল একে তো রণবীর আর দীপিকার ঘনিষ্ঠতা বেড়েছে। তার উপর হবু শাশুড়ির মুখে দীপিকার এমস প্রশংসা সব মিলিয়ে বেশ চাপে রয়েছেন ক্যাটরিনা।
 
ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্রের খবর, তামাশা ছবির শুটিং থেকে প্রচার সব কিছুতেই নজরদারি চালিয়েছেন ক্যাট। ক্যাটরিনা না দীপিকা কার সঙ্গে রণবীরের জুটি সবচেয়ে ভাল লাগে-এই ধরণের তুলনা খুব একটা ভালভাবে নিতে পারছেন না ক্যাট। তার উপরে বিয়ে নিয়ে রণবীরের দোনামোনাও চিন্তায় ফেলেছে ক্যাটরিনাকে। যদিও ক্যাটরিনা নিজের মুখেই বলেছেন এখন যেহেতু নিজেদের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত তাই আপাতত বিয়ের কথা ভাবছেন না তারা। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, রণবীরের এই বিয়ে নিয়ে দোনামোনা বিষয়টাও বেশ চিন্তায় ফেলেছে ক্যাটকে। কিন্তু আদতে রণবীর ও দীপিকার কেমিস্ট্রি নিয়ে সত্যিই ক্যাটরিনার ভয় পাওয়ার দরকার আছে কি না সে তো সময়ই বলবে। খবর: ওয়ান ইন্ডিয়া।