কিবরিয়া হত্যা মামলা: আরো ৩ জনের সাক্ষ্যগ্রহণ

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৪:৫০


সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরো তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

এ নিয়ে এই মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করা হলো।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।