আকস্মিক রাশিয়া সফরে সিরিয়া প্রেসিডেন্ট

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৫:৫৯
সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ আকস্মিক ভাবে গতকাল মঙ্গলবার রাশিয়ার রাজধানী  মস্কো সফর করেছেন।   ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে আসাদের এটি প্রথম বিদেশ সফর।
 
 
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আসাদের রাশিয়া সফরের খবর নিশ্চিত করে বলেন, বাশার আল আসাদ মঙ্গলবার সন্ধ্যায় রাশিয়ায় এসেছেন এবং প্রয়োজনীয় কাজে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করেছেন। পেসকোভ সাংবাদিকদের জানান, দুই প্রেসিডেন্টের মধ্য আইএসের বিরুদ্ধে রাশিয়ান বিমান হামলার বিষয়ে কথা হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে  রাশিয়ান গণমাধ্যম আরটি টাইমসকে বলেন,  রাশিয়ার সামরিক সহায়তা করলে জঙ্গিদের দখলে সিরিয়ার আরো বেশি ভূখণ্ড থাকতো। সামরিক পদক্ষেপের পরেই রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত যা সিরিয়ার মানুষ নিজেদের ভবিষ্যতটা কেমন দেখতে চায় সেটা নিশ্চিত করা।
 
 
তবে বাসার আল আসাদ এখন রাশিয়ায় আছে নাকি সিরিয়ায় ফিরে গেছেন সে ব্যাপারে রাশিয়ান কর্তৃপক্ষ কোন তথ্য জানায়নি। ক্রেমলিন প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়াকে বন্ধু হিসেবে উল্লেখ করেন। সিরিয়াকে শুধু সামরিক সহযোগিতা নয়, প্রয়োজন হলে সমস্যা সমাধানের রাজনৈতিক পদক্ষেপ নিতেও পিছপা হবে না রাশিয়া। পুতিন বলেন,  রাশিয়ার কাছে এ তথ্যও আছে যে, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের প্রায় ৪ হাজার নাগরিক সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। ভবিষ্যতে তারা রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠতে পারে, এজন্য তাদের বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন। 
 
 
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করছে রাশিয়া। সিরিয়ায় রুশ বিমান হামলা শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো দাবি করে আসছে, সিরিয়ার আসাদ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই তার বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের লক্ষ্যবস্তুর উপরেও বিমান হামলা করছে মস্কো। তবে তাদের এই দাবি সবসময়ই নাকচ করেছে রাশিয়া। বিবিসি ও আরটি টাইমস।