ত্রিদেশীয় নয়, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৮:০৪

অবশেষে চুড়ান্ত হলো নভেম্বরে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে সাথে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের সম্ভাবনা থাকলেও নভেম্বরে আর বাংলাদেশে আসছে না ওয়েস্ট ইন্ডিজ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান।


পাপন বলেন, বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। এছাড়া নভেম্বরের ৩ তারিখেই বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও। প্রিয়.কম।