যন্ত্র নিয়ে যন্ত্রণায় কেট উইন্সলেট

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ২৩:১২
 
হলিউডের জনপ্রিয় নায়িকা কেট উইন্সলেট। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘স্টিভ জবস’। স্টিভ জবসের সহকারীর ভূমিকায় অভিনয় করেছেন টাইটানিক খ্যাত জনপ্রিয় এই অভিনেত্রী। তবে প্রযুক্তির নতুন ধারা সৃষ্টিকারী ‘স্টিভ জবস’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করলেও প্রযুক্তির বিপক্ষে থাকার পরামর্শ দিয়েছেন কেট।
 
কেট তার ভক্তদের উদ্দেশ্যে জানান, ‘প্রযুক্তি জিনিসটা থেকে আমি সব সময় নিজেকে দূরে রাখি। কারণ আমার মনে হয় এই বিষয়টি আমার সাথে একদমই মিলতে চায় না। আমি স্বীকার করি প্রযুক্তি মানুষের জীবনে অনেক উপকারী। কিন্তু আমার জীবনে প্রযুক্তি কখনও অপকার ছাড়া উপকার বয়ে আনতে পারেনি। তাই যন্ত্রের উপকারিতার চেয়ে আমার কাছে যন্ত্রণাই বেশি মনে হয়। মূলত, এ জন্যই আমি ফেসবুক-টুইটার, ইন্সটাগ্রাম থেকে নিজেকে সর্বদা দূরে সরিয়ে রাখি।’