মঞ্চে ‘কোর্ট মার্শাল’

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ০১:৪৩

গতকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনায় নাটক ‘কোর্ট মার্শাল’। লেখক স্বদেশ দীপক ও এসএম সোলায়মানের নির্দেশনায় নাটকটি প্রথম প্রদর্শিত হয় ১৯৯২ সালে।  পরবর্তীতে নতুনভাবে নাটকটি মঞ্চায়নে সমন্বয়কের দায়িত্ব পান মোহাম্মদ বারী।

 
নাটকটির প্রদর্শনী সম্পর্কে এর সমন্বয়ক মোহাম্মদ বারী জানান, ‘বেশ কয়েক মাসের বিরতির পর ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ হলো। মাঝে দলের অন্য নাটকগুলো মঞ্চায়ন হওয়ায় ‘কোর্ট মার্শাল’-এর এই বিরতি।’ থিয়েটার আর্ট ইউনিটের প্রথম প্রযোজনা ‘কোর্ট মার্শাল’। আর দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসাও কুড়িয়েছে ব্যাপক।
 

এবার কোর্ট মার্শালে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ।