আদিত্য চোপড়া তার পরবর্তী ছবি ‘বেফিকর’র কাজের জন্য এখন প্যারিসে আছেন। তিনি সেখানে ছবির শুটিং স্পট নির্বাচন করার জন্য কাজ করছেন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং ও বাণী কাপুর।
একটি সূত্র জানিয়েছে, ছবিটিতে অনেক ফরাসি ভাষার সংলাপ আছে। নায়ক-নায়িকার সাক্ষাৎ ও কিছু কথোপকথন ফরাসি ভাষায় হবে। কিন্তু রণবীর ও বাণী এই ভাষার সাথে তেমন পরিচিত নন। তাদেরকে এই ভাষা শেখানোর জন্য একজন টিউটর রাখা হয়েছে। তার কাছ থেকেই রণবীর ও বাণী ভাষা শিখছেন।
ঐ সূত্রটি আরো জানিয়েছে, আদিত্য ও তার প্রি-প্রোডকশন টিম প্যারিসে ছবির শুটিং স্পট দেখার জন্য গিয়েছেন। মনে হচ্ছে, পর্যটকদের ভিড় হয় এমন কোনো স্পট নির্বাচন করতে চাচ্ছেন না আদিত্য।
একই সঙ্গে আদিত্য স্থানীয় ফরাসি একটি ইউনিটের সাথে কথা বলেছেন। ঐ ইউনিট ‘বেফিকার’র জন্য কাজ করবে।
আগামী বছর এপ্রিলের মাঝামাঝি ছবিটি আদিত্য মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ঐ সূত্রটি। খবর: ডিএনএ।
