অর্থ দিয়ে দেখতে হবে ‘ইউটিউব রেড’

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৬:০৪
 
ভিডিও দেখার জন্য একটি বিশেষ সংস্করণ উন্মুক্ত করেছে ইউটিউব। এর নাম ‘ইউটিউব রেড’। এতে অর্থ দিয়ে ভিডিও দেখা যাবে। বুধবার এই সেবাটির ঘোষণা দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
 
এই সেবাটি আপাতত শুধু যুক্তরাষ্ট্রের জন্য চালু হচ্ছে। এ সেবা নিতে প্রতি মাসে ব্যবহারকারীকে ১০ মার্কিন ডলার খরচ করতে হবে। এর বিনিময়ে ব্যবহারকারী ইউটিউবে বিজ্ঞাপনমুক্ত ভিডিও ​দেখতে ও ডাউনলোড করতে পারবেন। অন্য অ্যাপ ব্যবহারের সময় ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালিয়ে রাখা যাবে।
 
প্রাথমকিভাবে আগামী সপ্তাহে ইউটিউব রেড চালু হবে। তবে আগামী বছরের জানুয়ারিতে এটি পুরোদমে চালু হবে। তখন বিশেষ কিছু সেবা চালু পাবেন ব্যবহারকারীরা। সূত্র: গিজমোডো।