ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের একটি চালকলের বয়লার বিস্ফোরণে গণেস চৌধুরী (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত রমিছা খাতুন (৪৫) ও আব্দুল লতিফকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকাল তিনটার দিকে গোলজার হোসেনের রাইস মিলে কাজ করার সময় বয়লার বিস্ফোরণ ঘটে।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রব ও এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
