বার্সেলোনা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। ক্যাটালান ক্লাবটির মুখপাত্র গোল ডটকমকে এই খবর নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে নেদারল্যান্ডসকে ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালে তোলা ৬৮ বছর বয়সী এই ডাচ কিংবদন্তির ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে। ১৯৯১ সালে বার্সেলোনার কোচ থাকার সময়ে তার হৃদযন্ত্রে দুইবার অস্ত্রোপচার করা হয়। বার্সেলোনার মুখপাত্র তিনবার ব্যালন ডি অর জয়ী এই খেলোয়াড়ের ফুসফুসের ক্যান্সারের খবর নিশ্চিত করার পাশাপাশি বলেন, এই বিষয়ে আজ একটি বিবৃতি দেবেন তিনি। এছাড়া বার্সেলোনার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও এই খবর নিশ্চিত করা হয়।
IMG0
বার্সেলোনায় যোগ দেওয়ার আগে নিজের দেশের ক্লাব আয়াক্সে খেলার সময়ে আটটি লিগ শিরোপার পাশাপাশি টানা তিনটি ইউরোপিয়ান কাপ জিতিয়েছেন। টোটাল ফুটবলারের রূপকার এই প্লেমেকার অবশ্য তার থেকে বেশি পরিচিত বর্তমানে বিশ্বজয়ী বার্সেলোনার প্রধান রূপকার হিসেবে। বার্সেলোনায় পাঁচ বছর খেলার সময় চারটি লা লিগা জিতেছেন। এছাড়া বার্সেলোনার কোচ হিসেবে ক্লাবটিকে প্রথমবারের মতো জেতান চ্যাম্পিয়ন্স লিগ। বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়ার স্বপ্নদ্রষ্টা তিনি। এই লা মাসিয়া জাভি, ইনিয়েস্তা, ফ্যাব্রিগাস এবং সর্বোপরি চার বারের ফিফা ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি গ্র্যাজুয়েট হয়েছেন। গোল ডটকম।
