জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ‘আমরা স্পষ্ট করেই জানি যে, নাৎসিরা এ ঘটনার (গণহত্যা) জন্য দায়ী।’ বুধবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ কথা বলেন। খবর বিবিসির।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানপ্রধান এডলফ হিটলারের নেতৃত্বে কয়েক লাখ ইহুদিকে হত্যা করা হয়। ধারণা করা হয়—১৯৪১-৪৫ সাল পর্যন্ত প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করে হিটলারের নািস বাহিনী।
