নিজ বাসা থেকে ভারতীয় গায়কের লাশ উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ২১:০৮
 
ভারতীয় গায়ক লাভ জানজুয়ার মৃতদেহ তার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করে পুলিশ। তাকে বৃহস্পতিবার সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার এই হঠাৎ মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
 
লুধিয়ানার এই পপ তারকার বয়স হয়েছিল ৫৭ বছর। মাত্র কয়েক বছরের মধ্যে এক ঝাঁক হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। জি করদা তারই গাওয়া।
 

শাহরুখ খান-আনুশকা শর্মার ফিল্ম রব নে বনাদি জোড়িতে ‘ডান্স পে চান্স মার লে’ তারই গাওয়া গান। কুইনের লন্ডন ঠুমকা কিংবা পার্টনারে ‘সোনি দে নাখরে’ এক ঝাঁক হিট গান তাঁর কণ্ঠে।