সাক্ষাৎকার

‘দুই বাংলার শিল্পীদের ভেতরে কোনোদিন দ্বন্দ্ব ছিল না’: বাশারুল ইসলাম মুন্না।

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ০৩:০০

১৯৯৭ সাল থেকে শোবিজ অঙ্গনের সাথেই সম্পৃক্ত। ভারতীয় একাধিক চ্যানেলের সাথে সম্পৃক্ত থেকে কাজ করছেন দীর্ঘদিন। এছাড়া বর্তমানে দুটি ম্যাগাজিন প্রকাশের দায়িত্বসহ চলচ্চিত্র নির্মাণ কাজেও সম্পৃক্ত রয়েছেন। দুই বাংলার চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটসহ একাধিক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে।

 
বর্তমানে দুই বাংলার চলচ্চিত্র নিয়ে যে বিভ্রান্তিগুলো প্রচলিত তা নিয়ে আপনার মন্তব্য কি?
 
দেখুন, এখানে কলকাতার চলচ্চিত্র শিল্পীদের সাথে বাংলাদেশের চলচ্চিত্র তারকাদের কোনোদিন কোনো বিরোধ ছিল না। যা বিরোধ মিডিয়ার বিভ্রান্তি। না হলে প্রায় একযুগেরও বেশি সময় ধরে একাধিক শিল্পীদের সাথে কাজ করছি। বর্তমানে ‘আনন্দদিন’ ও পরিনীতা’ নামের দুটি ম্যাগাজিন প্রকাশ করছি দুই বাংলার শিল্পীদের ভেতরে এই সম্পর্কটা আরও দৃঢ় করার জন্য। কিন্তু আমার মনে হয় যৌথ প্রযোজনার যা কিছুই হোক স্বচ্ছভাবে হওয়া উচিত। দুঃখের বিষয় হলো সবাই সেই নিয়ম মেনে কাজ করছেন না। ফলে বিভ্রান্তিগুলো আরও চিরস্থায়ী হচ্ছে।
 
ওপার বাংলার কাজের স্বীকৃতি হিসেবে বেশকিছু সম্মাননা পেয়েছেন। সে সম্পর্কে শুনতে চাই। পাশাপাশি টলিউডের বেশ ক’জন শীর্ষ তারকাদের নিয়ে মাঝে মাঝেই এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়। এ প্রসঙ্গে খোলাসা মন্তব্য জানতে চাই-
 
কলকাতার একাধিক সংগঠন থেকে আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি একাধিকবার। তবে সর্বশেষ এ বছর ‘ফিফথ বেঙ্গল ইয়ুথ অ্যাওয়ার্ড’ পাই আনন্দদিনের সম্পাদক হিসেবে, যা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় ঘটনা। তরুণ একজন শোবিজ কর্মী হিসেবে আমি সব সময়ই চেয়েছি বাংলাদেশি যেকোনো শিল্পীর পাশে দাঁড়াতে। এখন যেমন চিত্রনায়ক দেব আর আমার অফিস পাশাপাশি। ও আমার দীর্ঘদিনের বন্ধু। রজ চক্রবর্তী, রাজা চন্দ এমন অনেকের সাথেই আমার বিভিন্ন কাজের সম্পৃক্ততা। কিন্তু এখন বাংলাদেশ থেকে এলে একাধিক মিটিং হয় ঠিকই, সবই তো আর কার্যকর হয় না। এটাই হয়তো কম-বেশি ভাবে প্রচার হয়।
 
তারা নিউজের বাংলাদেশ প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। চ্যানেলগুলো প্রচারের ব্যাপারে কোনো দিক নির্দেশনা-
 
আমার মনে হয় যৌথভাবে একাধিক কাজের সম্পৃক্ততা হলেই এটা এমনিতেই সমাধান হয়ে যাবে। আমরাও মনে-প্রাণে চাই চ্যানেলের সহাবস্থান।
 
নতুন কাজের পরিকল্পনা প্রসঙ্গে বলুন?
 
অনেকগুলো প্রজেক্ট হাতে আছে। তার ভেতরে ২০১৬-তে দুটি বড় বাজেটের ছবি প্রযোজনা করছি। এছাড়া দুই বাংলার শিল্পীদের এক মঞ্চে একটি বড় অনুষ্ঠানও আয়োজন করার প্রস্তুতি চলছে।