আগামীকাল রাত ৯টা ৫০ মিনিটে চ্যানেল আই-এর হূদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রচারিত হবে উগান্ডার কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে তত্পরতার চিত্র। বিপুল সম্ভাবনার পরেও এখনও উগান্ডার ৪০ ভাগ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। উত্তর ও উত্তরপূর্ব অঞ্চলে দারিদ্রের হার সবচেয়ে বেশি।
১৯৭০ থেকে ১৯৮০ এই এক দশক উগান্ডার জন্য ছিল এক অন্ধকার সময়। মানবাধিকারের সবচেয়ে বেশি অপব্যবহার হয়েছে এই সময়ে। গৃহযুদ্ধে প্রাণ দিতে হয়েছে ৫ লাখেরও বেশি মানুষকে। এর জের চলেছে তারপরও বহুদিন।
উগান্ডার কোনো কোনো অঞ্চলে এই গৃহযুদ্ধ ও অশান্তির দাবানল জ্বলেছে গত এক দশক আগেও। এখন সব শান্ত। এখন জরাজীর্ণ জীবন ছেড়ে সবাই একটু গুছিয়ে উঠতে চাইছে। সারাদেশে শুরু হয়েছে খাদ্য নিরাপত্তার বলয় গড়ে তোলার তত্পরতা।
বাংলাদেশভিত্তিক বিশ্বের বৃহত্ বেসরকারি সংগঠন ব্র্যাক সে দেশে কাজ করছে খাদ্যও পুষ্টি উন্নয়নে সরকার ও অন্তর্জাতিক সংস্থার অংশীদার হয়ে। এই চিত্রগুলো উঠে আসবে আজকের অনুষ্ঠানে।
উল্লেখ্য, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে হৃদয়ে মাটি ও মানুষ প্রচারিত হয় প্রতি শনিবার রাত ৯টা ৫০ মিনিটে।
